হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন।

আজ শুক্রবার পুলিশের রমনা বিভাগে দায়িত্বরত এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) শীর্ষ পদগুলোতে বড় রদবদল আনে বাংলাদেশ সেনাবাহিনী। এতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি  আরও কয়েকজনকে পুনরায় নিযুক্ত করা হয় বলে জানানো হয়েছে আইএসপিআরের প্রেস বিবৃতিতে। 

জিয়াউল আহসান বাংলাদেশ সেনাবাহিনীর একজন দুই তারকা (টু স্টার) পদমর্যাদার কর্মকর্তা। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। 

মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে তিনি জিয়াউল আহসানের স্থলাভিষিক্ত হন। মেজর জেনারেল জিয়াউল আহসান ২০২২ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।  

জিয়াউল আহসান মেজর থাকাকালীন ২০০৯ সালে র‍্যাব-২-এর সহ-অধিনায়কের দায়িত্ব পান। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন।

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের ওপর হামলা, পরে হাসপাতালে মৃত্যু

ভিক্ষার ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী ২ দিনের রিমান্ডে

মুগদা থানা-পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ফ্যাসিবাদী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল: সংস্কৃতিমন্ত্রী

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

মাদক কারবারে বাধা দেওয়ায় কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যা