হোম > সারা দেশ > ঢাকা

আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের সিটে ২০টি স্বর্ণের বার, যাত্রী আটক

আজকের পত্রিকা ডেস্ক­

উড়োজাহাজে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া ২০টি সোনার বার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে বারগুলো জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় বিমান বাংলাদেশের এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া ২৪ ক্যারেটের সোনার বারগুলোর ওজন প্রায় ২ কেজি ৩৩০ গ্রাম। বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। সোনার বারগুলো জব্দ করে বাজেয়াপ্ত করা হবে।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা হবে।

প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডিএসসিসি প্রশাসক

প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল চালুতে প্রচারণা শুরু

হানি ট্র্যাপের ফাঁদে বিত্তবানরা, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর ভিশন ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নে প্রস্তুত আছি: ডিএনসিসি প্রশাসক

পবিপ্রবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

হত্যাচেষ্টা মামলায় ফের ২ দিনের রিমান্ডে দিলীপ কুমার আগারওয়ালা

একটা স্নাইপারের অভাব ছিল—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

ধর্ষণ মামলার বাদীসহ এলাকাবাসীর বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর-লুটপাটের মামলা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি