হোম > সারা দেশ > ঢাকা

বালিয়াকান্দিতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার পাইককান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মনিরার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরা বেগম একই গ্রামের মমিন শেখের মেয়ে। ২০০১ সালে আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়।

নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার দাম্পত্যকলহ চলছিল। মিঠুর বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগও করেন তাঁরা। আজ সকালে মিঠুর পরিবারের সদস্যরা মনিরার লাশ দেখতে পান। গত বৃহস্পতিবার রাতে মনিরাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে তাঁদের ধারণা।

রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, সকালে মনিরার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। ঘটনায় যাঁরাই জড়িত বা ইন্ধনদাতা, সবাইকে আইনের আওতায় আনা হবে।

রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে