হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি চায় ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এক বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেছেন, সরকারি চাকরিজীবীরা ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি পেলেও সাংবাদিকেরা মাত্র তিন দিনের ছুটি পান, যা বৈষম্যমূলক।

আজ শুক্রবার (২৩ মে) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। কিন্তু ঈদে সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।

নেতারা আরও বলেন, ঈদের সময় পত্রিকার হকারেরাও ছুটিতে থাকেন। তাই আসন্ন ঈদুল আজহায় সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কাছে দাবি জানান নেতারা।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২