হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত কিশোরের ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে মৃত্যু হয় তার।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতকাল শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এক যুবক আর ওই কিশোর ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের। আহতাবস্থায় কিশোরটিকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঢাকা মেডিকেলে কিশোরটিকে নিয়ে আসা পথচারী মো. শাকিল জানান, খিলক্ষেত রেললাইনে মানুষের ভিড় দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানতে পারি, ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। সেখান একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

এদিকে ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, গতকাল শনিবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই কিশোর আহত হয়। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার। কিশোরটির পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় এক যুবক ঘটনাস্থলে মারা যায়। যার বয়স হবে আনুমানিক ২৫ বছর।

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: দুই আসামির দোষ স্বীকার, দুইজন রিমান্ডে

মোবাইল ব্যাংকিংয়ে বিপুল লেনদেনের অভিযোগ, ভাটারার সেই ওসিকে বদলি

ঈদযাত্রার আগে যাত্রীদের শেষ মুহূর্তের কেনাকাটা, ভিড় মার্কেটগুলোতে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায়

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেপ্তার

শেষ সময়ে পাঞ্জাবির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাট: দুই মামলায় রিমান্ডে ১৬ জন

রাজধানীর টার্মিনালগুলো ঘিরে সজাগ র‍্যাবের ৩২ টিম

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু

দুই চীনা নাগরিকসহ আন্তর্জাতিক মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার