হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর জুরাইনে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম ওরফে বাবুল (৪০) নামের একজন দিনমজুর নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে জুরাইন বালুর মাঠ মুন্সিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ইব্রাহিমের স্ত্রী মিনারা বেগম জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসিরহাট গ্রামে। তাঁর বাবার নাম আনিসুল হক। তাঁরা জুরাইন মিষ্টির দোকান এলাকায় বসবাস করেন। তাঁর স্বামী ইব্রাহিম পুরান ঢাকার নবাবপুর মার্কেটে দিনমজুরের কাজ করতেন।

মিনারা বেগম আরও জানান, সোমবার দিবাগত রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। তবে কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে কারও কাছ থেকে তিনি জানতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ইব্রাহিমের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানা-পুলিশ তদন্ত করছে।

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক

গ্রেপ্তার এড়াতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়েও শেষরক্ষা হলো না!