হোম > সারা দেশ > ঢাকা

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি 

হামলায় তার বাসার জানালার কাঁচ ভেঙে যায়। ছবি: আজকের পত্রিকা

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের টাঙ্গাইলের বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গভীর রাতে চালানো এই হামলায় বাসার জানালার কাচ ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর টাঙ্গাইল শহরের কাজী নজরুল সড়কে অবস্থিত ‘সোনারবাংলা’ নামের বাসভবনটিতে এই হামলা হয় বলে জানিয়েছেন বাড়ির কর্মীরা।

বাড়ির কর্মীদের বর্ণনা মতে, একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে ফেলে। এরপর তারা মই দিয়ে মূল ফটক টপকে বাড়ির ভেতরে ঢুকে কাদের সিদ্দিকীর ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

বাসার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রাজু মিয়া জানান, হামলার সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তদের সংখ্যা ১০ থেকে ১৫ জন।

মই দিয়ে গেট টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে কাদের সিদ্দিকীর ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিদেশে উচ্চশিক্ষার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মতিউর গ্রেপ্তার

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে শিক্ষার্থীদের একাংশের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭, সবচেয়ে বেশি মিরপুরে

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ

মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার

সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ পালন করবে ডিএসসিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩