হোম > সারা দেশ > ঢাকা

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নিয়ন্ত্রণে

আজকের পত্রিকা ডেস্ক­

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর কলমিলতা মার্কেটে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম সকালে আজকের পত্রিকাকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার মতো চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।

এর আগে আজ মঙ্গলবার ভোরে কলমিলতা দোতলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর কলমিলতা মার্কেটে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর ভোর ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে। মার্কেটটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।

কর্মী সেজে বিটিসিএলের তামার তার চুরি, গ্রেপ্তার ৪

নুরুল ও পলকের স্ত্রীসহ চারজনের আয়কর নথি জব্দের নির্দেশ

ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আরএফইডির দায়িত্ব নিলেন জেবেল-ইকরাম

এবার দুদকের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন

ঢাকা-গাজীপুর বিআরটি না ভেঙে চালুর দাবি বিআইপির

কারওয়ান বাজারে চাঁদাবাজি: সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাহাস

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের ২৩ ধরনের নথি জব্দ

রাজধানীতে পরকীয়ার জেরে লাশ খণ্ডবিখণ্ড, মা-মেয়ে গ্রেপ্তার: র‍্যাব

মুগদায় বাসার বেজমেন্টে মরদেহের সাত টুকরো, মাথা মিলল মানিকনগরে