হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে গ্রেনেডসদৃশ চার বিস্ফোরক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

উদ্ধার করা গ্রেনেডসদৃশ বস্তু। ছবি: র‍্যাব

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রেনেডসদৃশ চারটি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-১০ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর একটি দল গতকাল রোববার (৩১ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকার ফ্যান্টাসি টাওয়ারে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার ফয়সাল খানের (৩০) ফ্ল্যাটের শোয়ারঘর থেকে থেকে চারটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়। প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি, ব্যাস ৯ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৩১০ গ্রাম।

গ্রেপ্তার ফয়সাল খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা, আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতি করার উদ্দেশে তিনি এসব বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে রেখেছিলেন।

পরে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ অনুযায়ী মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রকল্প থমকে আড়াই বছর বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়