হোম > সারা দেশ > ঢাকা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কৃষি পণ্যের মেলা 

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গতকাল সোমবার শেষ হয়েছে কৃষি পণ্যের মেলা ‘এগ্রো বিজ এক্সপো ২০২৪’। মেলায় বিভিন্ন কৃষি পণ্য এবং এর উদ্ভাবনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো হয়। এতে কৃষি খাতের উদ্যোক্তা, সরবরাহকারী, দোকানদার, পণ্য, পরিষেবা ও উদ্ভাবনের বিষয় তুলে ধরা হয়।

এবারের মেলায় মোট ২২টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করে। এ ধরনের মেলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশের কৃষি এবং কৃষকদের নিয়ে ইতিবাচক আগ্রহ তৈরি করে বলে আয়োজকেরা মনে করেন।

এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, ক্লাবের মডারেটর ইসতিয়াক বারী ও মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলা পরিদর্শন ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর শিক্ষার্থীদের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হয়।

রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা, আটক স্বামী

পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ‘ভুয়া’ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ

জুরাইনে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার

কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশে মিলল খণ্ডিত ২ হাত

এক সপ্তাহে হকার সমস্যা সমাধানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে বাপার ৬ দফা সুপারিশ

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে বর্ণাঢ্য আয়োজন, র‍্যালি

সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা