হোম > সারা দেশ > ঢাকা

কার্ডধারী সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রেসক্লাবের সামনে ‘খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

সরকার অনুমোদিত খুচরা কার্ডধারী সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবি জানিয়েছেন ‘খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের নেতারা জানান, সরকার অনুমোদিত ৪৪ হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা দেশের প্রান্তিক পর্যায়ের ডিলারদের স্বার্থ রক্ষা ও কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখতে হবে। ব্যবসায়ী ও কৃষকের অস্তিত্ব রক্ষার স্বার্থে সরকারকে এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

নেতারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার জোরপূর্বক সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল করে। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখতে হবে এবং এসব নীতিমালা বাতিল করতে হবে।

অবস্থান কর্মসূচিতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনের সভাপতি মো. ফোরকান, সাধারণ সম্পাদক মো. শাহিনুল ইসলামসহ দেশের সব কার্ডধারী খুচরা সার বিক্রেতা উপস্থিত ছিলেন।

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়

রিমান্ড শেষে কারাগারে নীলফামারী-৩ আসনের সাবেক এমপি আশিকা