হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: ৭ সদস্যের তদন্ত কমিটি করল ঢাবি

ঢাবি সংবাদদাতা

শাহরিয়ার আলম সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় সাম্য নিহত হন। এ ঘটনায় আজ বুধবার কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর শারমীন কবির। পাশাপাশি ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্বে থাকবেন।

তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে

ছাড়ার আগেই টিকিট ব্লক

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলি ও কোপে বাবা-ছেলে আহত

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

সাভারে ৩৪ ঘণ্টা ধরে ইতালিপ্রবাসী নিখোঁজ