হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা

আজকের পত্রিকা ডেস্ক­

মোহাম্মদপুরে একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পায়ের দেখা মিলেছে। গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা ওই পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। গত সোমবার গভীর রাতে খণ্ডিত পা দেখে স্থানীয়রা খবর দিলে সেটি উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-কোনো হাসপাতাল থেকে দুই-তিন দিন আগে পাটি কাটা হয়েছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে-চিকিৎসকেরা কেটে বাদ দিয়েছে। কোনো রক্ত নেই, একেবারে শুকনা। তবে কীভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, ‘এটি পুরোপুরি কোনো হাসপাতালের অসচেতনতায় হতে পারে। আমরা তদন্ত করে দেখছি-কারা এটা করেছে।’

ওসি আলী ইফতেখার বলেন, ‘কোনো সন্ত্রাসীর হামলা বা এমন কোনো ঘটনা এই এলাকায় ঘটেনি। এমনকি এ ধরনের কোনো ঘটনার বিষয়ে কেউ কোনো অভিযোগও করেনি।’

এ দিকে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতার অভিযানে নেমেছে যৌথবাহিনী। এরই মধ্যে সড়কের পাশে একটি ডাস্টবিনে পাওয়া গেল মানুষের খণ্ডিত পা।

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

নদ্দায় ফুটওভারব্রিজের নিচে আগুন

রাজধানীতে হোটেলে আগুন, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ নিষেধ

সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

ঈদ উপহার পেল ২৯ হাজার আনসার-ভিডিপি

ডেমরায় ওয়ান শুটারগান ও মাদকসহ আটক ২, যাত্রাবাড়ীতে ১