হোম > সারা দেশ > ঢাকা

৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় নিহত আনসারের পরিচয় শনাক্ত, লাশ হস্তান্তর 

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম নুরনবী (৪৭)। তিনি ব্যাটালিয়ন আনসার ছিলেন।

আজ সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ বুঝে নেন স্ত্রী ফাতেমাতুজ্জোহরা ও ছেলে তাজনুর সিফাত।

নিহত নুরনবীর স্ত্রী ফাতেমাতুজ্জোহরা জানান, তাঁদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার পুর্বঅশ্বদিয়া গ্রামে। নুরনবীর বাবার নাম আব্দুর রব। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। গত ১৯ জুলাই তাঁকে গাজীপুরের সফিপুরে স্থানান্তরিত করা হয়। এরপর ২ আগস্ট তাঁকে যাত্রাবাড়ী থানায় ডিউটি দেওয়া হয়। ঘটনার সময় তিনি যাত্রাবাড়ী থানায় ডিউটিতে ছিলেন।

তিনি বলেন, ‘৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর সঙ্গে শেষ কথা হয়। এরপর আর কথা হয় নাই। পরে কয়েকবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে মরদেহ পাই, তবে মরদেহ শনাক্ত করতে পারি নাই। পরে মরদেহ শনাক্তের জন্য আমার এবং ছেলে তাজনুর সিফাতের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ নমুনা মিলে যাওয়ায় আজকে আমার স্বামীর মরদেহ বুঝে পাইছি।’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোর্শেদ আলী জানান, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় নিহত ব্যক্তির সঙ্গে স্বজনদের ডিএনএ নমুনা মিলে যাওয়ায় একটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, গত ৭ আগস্ট সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থানার ভেতর থেকে ওই ব্যক্তিকে অজ্ঞাত ব্যক্তিরা উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে