হোম > সারা দেশ > ঢাকা

শিশু আয়ানের মৃত্যু: এক বছরেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ

আশরাফ-উল-আলম, ঢাকা 

আয়ান আহমেদ। ফাইল ছবি

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খতনা করাতে গিয়ে গত বছরের ৭ জানুয়ারি চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসায় মারা যায় পাঁচ বছরের শিশু আয়ান আহমেদ। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করেন তার বাবা শামীম আহমেদ। কিন্তু এক বছর অতিক্রান্ত হলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। তদন্তের কোনো অগ্রগতি আছে কি না, সে সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে আদালতকে কিছু জানানো হয়নি।

আদালতে মামলার নথি থেকে জানা গেছে, মামলার আসামি বাড্ডার মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড হাসপাতাল ও মেডিকেল কলেজের এনেসথেসিয়া স্পেশালিস্ট ডা. সাঈদ সাব্বির আহমেদ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুভা মেহজাবিন মামলার সাত দিনের মধ্যেই অর্থাৎ গত বছরের ১৫ জানুয়ারি ঢাকার আদালত থেকে জামিন পান।

আয়ানের বাবা শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মামলায় কোনো অভিযোগপত্র দাখিল হয়নি। পুলিশ এই মামলায় তাঁকে কোনো সহযোগিতা করছে না। উল্টো মামলা তুলে নিতে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছে এজাহারনামীয় দুই চিকিৎসক এবং ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তারা। তিনি বলেন, ভয়ভীতি দেখানোর অভিযোগে তিনি শাহবাগ থানায় এবং পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো ফল পাচ্ছেন না।

শামীম আহমেদ আরও বলেন, মামলার এজাহারে দুজনের নাম দেওয়া হয়। পরে আরও ছয়জনকে আসামি করে আদালতে আবেদন করা হয়। কিন্তু তাঁরা আত্মসমর্পণও করেননি, পুলিশ তাঁদের গ্রেপ্তারও করছে না। তিনি বলেন, সন্তানের মৃত্যুর ঘটনায় তিনি বিচার পাবেন কি না, তা নিয়েই এখন সংশয়ে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত

শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ২২ জানুয়ারি আয়ানের পরিবারকে কেন ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরে স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে। হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২০ ফেব্রুয়ারি মন্তব্য করেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর লোকদেখানো তদন্ত প্রতিবেদন দাখিল করেছে, যা হাস্যকর।’

ওই দিনই হাইকোর্ট পুনরায় তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কিন্তু দীর্ঘদিনেও ওই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিনকে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্প

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি