হোম > সারা দেশ > ঢাকা

সহিংসতারোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাস ও সহিংসতারোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে সরকার। 

আজ সোমবার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপো এলাকায় নব স্থাপিত স্মৃতিস্তম্ভে হলি আর্টিজান হামলায় নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

২০১৬ সালের পয়লা জুলাই হলি আর্টিজান বেকারিতে অপ্রত্যাশিত হামলায় নিহত ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রস্তুতিমূলক সমীক্ষা টিমের ৭ জাপানি নাগরিকের স্মৃতির প্রতি আজ সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। 

হলি আর্টিজান হামলায় নিহত জাপানি নাগরিক এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁদের মৃত্যুতে শুধু পরিবার এবং জাপানই নয়, বিশ্ববাসীও ম্যাস র‍্যাপিড ট্রানজিট বিশেষজ্ঞদের হারিয়েছে। 

অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা’র পক্ষে বক্তব্য রাখেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোন্ডা তারো। এছাড়াও বক্তব্য রাখেন জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিতো, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। 

সন্ত্রাসীদের দ্বন্দ্ব: প্রতিপক্ষ সরাতে ভাড়াটে খুনি ব্যবহার সন্ত্রাসীদের

হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

সাভারে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি

রাজধানীর পৃথক স্থানে হাসপাতাল ও ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু

মেট্রোরেল লাইনে বিড়াল, ২২ মিনিট বন্ধ ট্রেন চলাচল

প্যাডেলচালিত স্টিমার: সংস্কারে ২ কোটি ব্যয়ের পর ভাড়া খাটছে পিএস মাহসুদ

যে ৬ হাসপাতালে দেওয়া হবে আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’ সন্দেহ

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় ২ গুলি, ব্রেনের অর্ধেক ক্ষতিগ্রস্ত