হোম > সারা দেশ > ঢাকা

সাভারে পাচারের সময় টিসিবির পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাভার

টিসিবির পণ্য। ফাইল ছবি

ঢাকার সাভারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পণ্যসহ একজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গতকাল সোমবার রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় ।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক উত্তর, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম এসব তথ্য দেন ।

সংবাদ সম্মেলনে আরাফাতুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর এলাকার গুদাম থেকে একটি পিকআপ ভ্যানে সয়াবিন তেল, চিনি, আটাসহ বিভিন্ন ধরনের পণ্য ভরা হচ্ছিল।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল পণ্যসহ পিকআপ ভ্যানটি আটক করে। এ সময় পিকআপের চালক লিটনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—১০০ কার্টন সয়াবিন তেল, ৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি ও ২৭ বস্তা মসুরের ডাল।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পিকআপের চালকের দেওয়া তথ্য অনুযায়ী জব্দ করা পণ্যগুলো গাজীপুরের টঙ্গী নিয়ে যাওয়ার কথা ছিল এবং এসব পণ্য পরিবহনের জন্য আতিক নামের এক লোক তাঁর পিকআপ ভাড়া করেছিলেন।

ওসি বলেন, ‘পণ্য আটকের পর আতিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁর কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু তিনি আর আসেননি। পরে আটক করা মালামাল জব্দ দেখিয়ে মামলা করা হয়েছে। ওই মামলায় লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’

আরএফইডির দায়িত্ব নিলেন জেবেল-ইকরাম

এবার দুদকের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন

ঢাকা-গাজীপুর বিআরটি না ভেঙে চালুর দাবি বিআইপির

কারওয়ান বাজারে চাঁদাবাজি: সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাহাস

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের ২৩ ধরনের নথি জব্দ

রাজধানীতে পরকীয়ার জেরে লাশ খণ্ডবিখণ্ড, মা-মেয়ে গ্রেপ্তার: র‍্যাব

মুগদায় বাসার বেজমেন্টে মরদেহের সাত টুকরো, মাথা মিলল মানিকনগরে

দায়িত্ব গ্রহণ করেছেন ডিএমপির নতুন কমিশনার

ইয়াবা কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

বিমানবন্দরে আটক অজ্ঞান পার্টির মূল হোতা, ৫৫ মোবাইল ফোনসহ বিপুল মালামাল উদ্ধার