হোম > সারা দেশ > ঢাকা

কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশু নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে খাদিজা আক্তার নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (৬ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে আটক করা হয়েছে কাভার্ড ভ্যানের চালক জুয়েল রানাকে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত খাদিজা আক্তার বরিশালের হিজলা থানাধীন চর দুর্গাপুর এলাকার ফারুক সরদারের মেয়ে। সে আশুলিয়ার গোমাইল এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

আটক জুয়েল রানা (২৮) গাজীপুরে শ্রীপুর থানাধীন বান্নাহাটি এলাকার সেলিমের ছেলে। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানার কাভার্ড ভ্যানের চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিমপুর থেকে কাভার্ড ভ্যানটি আশুলিয়ার দিকে আসছিল। পথে ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছে ক্যাফে আশা রেস্টুরেন্টের সামনে শিশুটিকে চাপা দেয়। কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, দুর্ঘটনাস্থলের পাশে শিশুটির বাবার চায়ের দোকান। দোকান থেকে বের হয়ে শিশুটি সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার