ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপি জানায়, গতকাল সোমবার (২৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।