হোম > সারা দেশ > ঢাকা

বাংলাবাজারে মোটর পার্টসের দোকানে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে একটি মোটর পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ২ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাবাজারে একটি পার্টসের দোকানে ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ২ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় তারা।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্ত কমিশনের প্রতিবেদনে যা উঠে এল

চেক প্রতারণার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

সিটিটিসির অভিযানে চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীতে ৯৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা, ডাম্পিং ৬৩৫ যানবাহন

সেই রিজেন্ট সাহেদকে এবার পুলিশে দিলেন ব্যাংক কর্মকর্তারা

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, ১২ হাজার ৮৪ পিস ইয়াবা উদ্ধার

আর্জেন্টিনা-স্পেনের লড়াই দেখতে টিএসসিতে হাজারো সমর্থক

অপহরণের পর বাবা-ছেলেকে নির্যাতন, গ্রেপ্তার ৩