হোম > সারা দেশ > ঢাকা

‘দুই-তিন দিনের মধ্যেই বিমানবন্দরে আরটি পিসিআর পরীক্ষা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস শনাক্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার পরীক্ষামূলকভাবে র‍্যাপিড পিসিআর পরীক্ষা শুরু হবে। সফলভাবে এই পরীক্ষা করা গেলে আগামী দুই-তিন দিনের মধ্যে বিমানবন্দরে যাত্রীদের পিসিআর পরীক্ষা করে পুরোপুরি যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম। 

আজ রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, `আরব আমিরাত শর্ত দিয়েছে বাংলাদেশ থেকে যেতে হলে যাত্রার ৪৮ ঘণ্টা ও ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পিসিআর পরীক্ষা করতে হবে। বিমান, প্রবাসীকল্যাণ, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে একটা ব্যবস্থাপনা আমরা তৈরি করেছি। আজ স্বাস্থ্য অধিদপ্তর পিসিআরের টেস্ট রান দিচ্ছে। সফল হলে এবং নিরাপদ ঘোষণা করলে আমরা এয়ারলাইনসগুলোকে অবহিত করব।'

 ‘কারণ এয়ারলাইনসগুলোকে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। টিকিট কাটা এবং যাত্রীকে ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করাতে হবে। এটা হয়ে গেলে আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। আশা করছি ২৮ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হয়ে যাবে। এরই মধ্যে যাত্রা হয়েছে, পরীক্ষামূলকভাবে আমরা ৪৬ জনকে পাঠিয়েছি এবং তারা তাঁদের গ্রহণ করেছে।’ 

বিমানবন্দরে পিসিআর মেশিন বসিয়ে কতজন যাত্রীর পরীক্ষা করা যাবে তা স্বাস্থ্য অধিদপ্তর জানানোর পর এয়ারলাইনসকে সেভাবে নির্দেশনা দেওয়া হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। 

বাংলাদেশ থেকে এখন যাত্রার ৭২ বা ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করে বিদেশে যাওয়ার সুযোগ আছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ উড্ডয়নের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্টের সনদ চেয়েছে। 

বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, `এমন কোনো দেশ নেই করোনায় সংক্রমিত হয়নি। বাংলাদেশে করোনা আসার আগেই প্রধানমন্ত্রীর অনুশাসন মানার চেষ্টা করেছি, মানুষও যথেষ্ট সচেতন। এজন্য এখন কোভিডের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে। বিশ্বের অন্যান্য দেশে অনেকে সংক্রমিত হচ্ছে। করোনার মধ্যে বিমানবন্দরে ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করেছেন।' 

বেবিচক চেয়ারম্যান মফিদুল বলেন, `মহামারিতে বাংলাদেশে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, অন্য দেশ তাতে প্রশংসা করেছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আমরা বাস্তবায়ন করেছি। প্রবাসীদের ফেরত পাঠানোর চাপ ছিল, আমরা তা মোকাবিলা করেছি। আমরা বিমানবন্দরে যে ব্যবস্থা নিয়েছি, সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি। এজন্য অন্যান্য এয়ালাইনসও বাংলাদেশে আসতে আগ্রহী।

ঢামেকে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী বহনে ভোগান্তি

লাল থেকে কমলা রঙে জাহাজভাঙা শিল্প, স্বার্থ কার—প্রশ্ন বাপার

পল্টনে হামলার প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত দুখু মিয়া

কম্বোডিয়ায় দুই তরুণকে ৫ হাজার ডলারে স্ক্যাম সেন্টারে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২

দিলীপ কুমার আগরওয়ালা কারাগারে

মেট্রোরেলের দুই লাইনের ৪ ‎প্যাকেজের নির্মাণ চুক্তি সই

সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

জুস খাইয়ে চালককে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা

কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ