হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত মো. মিজানুর রহমান (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল–০৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল–০৫ এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি পরিলক্ষিত হয়। এ ঘটনায় তিনি এবং স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেন।

মিরপুরের ১০ নারীকে যাত্রাবাড়ী এনে ধর্ষণ-ব্ল্যাকমেল করেন রাব্বি, বিয়েও করেন একই কায়দায়

মুক্ত আসর ও আমিই নজরুলের আয়োজন 'বৈশাখ মঙ্গল উৎসব'

বনানীতে ১১ তলা ভবনে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

শিল্প খাতে খেলাপি ঋণ ৩১ শতাংশ

আইজিপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

উত্তরায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে কোকেনের কারবার, গ্রেপ্তার ২

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

পৃথক দুই মামলায় আ.লীগ-ছাত্রলীগের পাঁচ নেতা রিমান্ডে

বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের গণসমাবেশ