হোম > সারা দেশ > ঢাকা

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।

নিহত ব্যক্তিদের একজন জাকির। তিনি পেশায় গাড়িচালক। অপরজন হলেন মিজান। তাঁদের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায়।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎‎পুলিশ ও হাসপাতালের নিরাপত্তাকর্মীরা জানায়, হাসপাতালের বেজমেন্টে প্রাইভেট কারটি পার্ক করা ছিল। সকালে গাড়িতে দুটি মরদেহ দেখা যায়। পরে পুলিশে খবর দিলে বেলা আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে আসে। সে সময় তাঁদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আরও খবর পড়ুন:

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা