হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজার এলাকার একটি পলিথিন কারখানা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১০।

আজ রোববার র‍্যাব-১০-এর সহকারী পরিচালক তপন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তপন সরকার জানান, গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে চকবাজারের লালবাগ কেল্লার মোড়সংলগ্ন জলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে র‍্যাব জানতে পারে, ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতার সময় রাজধানীর শ্যামপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার

মিরপুরে যাত্রা শুরু করল নতুন সংগঠন ‘সংস্কৃতিকর্মী মেলবন্ধন’

ছাগল-কাণ্ডের মতিউরের বিচারে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ জুলাই

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী মহরম আটক

খামারবাড়ি: কর্মকর্তারা দ্বন্দ্বমুখর, থামছে না অস্থিরতা