হোম > সারা দেশ > ঢাকা

ডিআরইউ কর্মচারীদের ওপর হামলা: এক আসামির জামিন, আরেকজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এক আসামিকে জামিন দেওয়া হয়েছে। অন্য একজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।

জামিন পাওয়া আসামি হলেন—উজ্জল মিয়া। কারাগারে রয়েছেন আব্দুর রহমান।

বিকেলে শাহবাগ থানা-পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত একজনকে জামিন, আরেকজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. জিন্নাত আলী।

মামলা সূত্রে জানা যায়, ডিআরইউ কার্যালয়ে শুধু সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আগে থেকেই টোকেন দেওয়া হয়। এসব টোকেনের একটি কারও মাধ্যমে করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মীর কাছে চলে যায়। তারা এটিকে নকল করে ৫০টি টোকেন তৈরি করে টিসিবির পণ্য নিতে আসেন। ডিআরইউয়ের কর্মচারী বাবুল বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদেরকে আর পণ্য নিতে না আসার জন্য বলা হয়। সেই ক্ষোভ থেকে গতকাল শুক্রবার পল্টনে করতোয়া কুরিয়ার অফিসের সামনে ডিআরইউ কর্মচারী বাবুলকে মারধর করে তারা।

আরও জানা যায়, পরে দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রড, দা, চাপাতি, হকিস্টিক ইত্যাদি নিয়ে ডিআরইউর সামনে এসে কর্মচারী মো. জহিরুল ইসলাম (২৯) ও মো. রবিউল ইসলামের (২৭) ওপর হামলা চালায়। চাপাতির কোপে জহিরুলের মাথা ফেটে যায়। এরপর তাঁরা যাওয়ার সময় কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। পরে দুজনকে আটক করা হয়।

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক

গ্রেপ্তার এড়াতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়েও শেষরক্ষা হলো না!