হোম > সারা দেশ > ঢাকা

আরও মামলায় গ্রেপ্তার পলকসহ ৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা দুটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লাহ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুজ্জামান দিপু জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ফরিদ আহমেদ হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক ও মনিরুল ইসলাম মনুকে এবং একই এলাকায় আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় শহিদুল্লাহ ও আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফরিদ আহমেদ। এ ঘটনায় গত ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা হয়। এ ছাড়া ৫ আগস্ট একই এলাকায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় গত ২৪ মার্চ হত্যাচেষ্টার মামলা হয়।

দুই মামলার ওই চার আসামিকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে চার আসামিকে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে জুনাইদ আহমেদ পলক, কাজী মনিরুল ইসলাম মনু, শহিদুল্লাহ ও আবুল হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁদের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ ১২: কারণ খতিয়ে দেখার আশ্বাস

তেজগাঁওয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক

প্রথম দিনে ভোট পড়েছে ১৭৭১, নেই আওয়ামী লীগ প্যানেল

নগরীতে ঘন কালো মেঘের বৃষ্টিতে তলিয়ে গেল বেইলি রোড

আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে- শুনানিতে লতিফ সিদ্দিকী

বসুন্ধরা সিটিতে ৯৪ কোটি টাকার সোনা আত্মসাৎ, সাবেক বিক্রয়কর্মী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

সেই শিশুর পরিবারের অভিযোগ নেই, ঢামেক কর্মচারীকে ছেড়ে দিয়েছে পুলিশ

কেরানীগঞ্জে রাস্তার পাশে ময়লা ফেলায় কারাদণ্ড