হোম > সারা দেশ > ঢাকা

নাপিতকে আ.লীগ নেতার জুতাপেটা, বিচার দাবিতে মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় দাড়ি কামাতে দেরি হবে বলায় নাপিত ও তার ছেলেকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলে আসামিরা কেউ গ্রেপ্তার না হওয়া ক্ষোভ প্রকাশও করেন তারা। 

আজ শনিবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের চালাপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদ ওরফে ডনকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান। 

আহত সেলুনের মালিক নরসুন্দর বাবুল চন্দ্র শীলের শাশুড়ি সোনামতি শীল বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করি। আমার মেয়ের জামাই ও নাতিকে অন্যয়ভাবে নির্যাতন করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করার অনুরোধ করি।’ 

ভুক্তভোগী নরসুন্দর বাবুল চন্দ্র শীলের স্ত্রী কল্পনা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আইনের আশ্রয় নিয়েছি, আসামি যেন তাড়াতাড়ি গ্রেপ্তার হয়। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।’ 

এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকায় এতিম মার্কেটের বাদল হেয়ার কাটিং দোকানে বাবলু চন্দ্র শীল ও তার ছেলে বাদল চন্দ্র শীলকে জুতা পেটা ও মারধর করা হয়। পরে তাদের সেলুন ও চায়ের দোকান ভাঙচুর করে লুটপাট করে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা। এ ঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী বাবুল চন্দ্র শীল।

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধের নির্দেশ

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার

‎জাতীয় নিরাপদ সড়ক দিবসে সায়েদাবাদে বিআরটিএর রোড শো

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা