হোম > সারা দেশ > ঢাকা

সাভারে পোশাকশ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাভার

ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে এবার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেলে কয়েক হাজার শ্রমিকের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধস্থলের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন।

এর আগে সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেলা ১২টার পর আশুলিয়ার পরিস্থিতি শান্ত হলেও সাভারের বিভিন্ন কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হন। পরে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও শ্রমিকদের সরিয়ে দিতে কোনো বলপ্রয়োগ করেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।

বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন, শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, তাঁদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণের ঘোষণা দিতে হবে।

শ্রমিকেরা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে বেতন বাড়ানোর বিকল্প নেই। তবে শুধু বেতন বাড়ালেই হবে না, পণ্যের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করতে হবে।

ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ রুহুল আমীন সোহেল বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে হেমায়েতপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার

কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

২১ বার পেছাল হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

ডিসেম্বরে আপাকে দেশে আনতে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ধানমন্ডিতে ১৪ তলা আবাসিক ভবনে আগুন

তাহসিফ হত্যা মামলা: আবার ৩ দিনের রিমান্ডে দীপ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২১৯১ মামলা, সবচেয়ে বেশি উত্তরা-গুলশানে

‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ স্লোগানে মিরপুরে বিএনপির লাঠিমিছিল

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান