হোম > সারা দেশ > ঢাকা

এবার ডেঙ্গু আরও বেশি ভয়ংকর হতে পারে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এ বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গুবিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যেটা তথ্য পেয়েছি, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ংকর হতে পারে। আমার কথা হলো, আমরা সাধ্যমতো চেষ্টা করব। যা যা করা দরকার আমার কাউন্সিলরদের নিয়ে, সিটি করপোরেশনের সবাইকে নিয়ে তা করব। প্রতিটি ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করা হবে।’

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যেটা তথ্য পেয়েছি, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ংকর হতে পারে।’

এডিসের লার্ভা পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিকুল বলেন, ‘এডিসের লার্ভা পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।’

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশা (ডেঙ্গু ও এডিস) নিধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ১৭-২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে। 

মশক বিভাগকে নির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘অভিযান চলাকালীন ১০ দিন মশক বিভাগের সব ছুটি বাতিল করা হলো। এদিন তাঁদের সবাইকে কাজে থাকতে হবে। আমাদের কাউন্সিলররা মাঠে থাকবেন। আমাদের মহিলা কাউন্সিলররা মাঠে থাকবেন। সামাজিকভাবে সব স্কুলে, পাড়া-মহল্লা, মসজিদে খুতবার সময় যেন প্রচার করা হয় তারও নির্দেশনা দিচ্ছি।’ 

মশার বংশবৃদ্ধিতে যারাই ভূমিকা রাখবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সরকারি হোক, বেসরকারি হোক কিংবা আধা সরকারি হোক, এডিসের লার্ভা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা করা হবে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

অস্ত্র মামলার আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাল

সিটি করপোরেশনকে আরও গতিশীল করতে কাজ চলছে: ডিএসসিসি প্রশাসক

থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

আশুলিয়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, এক মাসেও মেলেনি সন্ধান

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সিআইডির

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ডাকাতি মামলার সাক্ষী প্রতিবেশী গৃহবধূ তদন্তে হলেন আসামি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১