হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর আজাদ রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

১০ বছর আগে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সাবেক কাউন্সিলর আজাদকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

আবুল কালাম আজাদ ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

আবুল কালাম আজাদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. হাসানুজ্জামান তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিতে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগের বাংলামোটর সিগন্যাল এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়।

হাসপাতাল বদলের সময় শিশুর অক্সিজেন মাস্ক খোলার অভিযোগ, কিছুক্ষণ পর মৃত্যু

মুগদা হাসপাতালে চিকিৎসাধীন নারীকে মারধর, যুবক আটক

বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ

সরকারি জমি দখল করতে পৌরসভার এক্সকাভেটরেই ভাঙা হলো বেড়া

পল্লিচিকিৎসক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কারাগারে বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ পীরের

ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান, যানজট-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

টিটন হত্যাকারীদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবি ‎

দুই মামলায় খায়রুল হকের জামিন