হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে এটিএম বুথের ১১ কোটি টাকাসহ গাড়ি ছিনতাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকাসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় সকাল ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের পাশে এটিএম বুথের টাকাভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

অপরদিকে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল ৭টা ১০ থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে জানিয়েছে ব্যাংক। 

এক প্রশ্নের জবাবে এসি রাইসুল ইসলাম বলেন, ওই গাড়িতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।

 

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাশার ২ দিনের রিমান্ডে

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের তাগিদ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাবে: দিলারা চৌধুরী

অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: স্বামী সাফি উল্লাহকে জামিন দেননি আদালত

আশুলিয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

টিসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, চুক্তি নবায়ন চান ডিলাররা