হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে জামাইয়ের লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার হোমনায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে মো. মঙ্গল মিয়া (৪৫) নামের এক জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বালুকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

মঙ্গল মিয়া হোমনা উপজেলার দক্ষিণ মণিপুর গ্রামের মো. ধন মিয়ার ছেলে। তাঁর শ্বশুরবাড়ি একই উপজেলার বালুকান্দি গ্রামে। মঙ্গল মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন।

মঙ্গল মিয়ার স্ত্রী রিনা আক্তার জানান, রাতে মঙ্গল মিয়া শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গেই ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হন স্বামী। বেশ কিছুক্ষণপর স্ত্রী জানতে পারেন রাস্তায় তাঁর স্বামীর লাশ পড়ে আছে।

ওসি জয়নাল আবেদীন বলেন, ‘আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে নিহতের স্ত্রী রিনাসহ বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কোনো অভিযোগ নেই। নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি জয়নাল।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার