হোম > সারা দেশ > কুমিল্লা

দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে পিকআপের ধাক্কা, পিকআপচালক নিহত 

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে পিকআপের চালক পরিতোষ চন্দ্র দে (৩৬) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার বাতিসা ইউনিয়নের আনন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। পরিতোষ ফেনীর পরশুরাম উপজেলার উত্তর তালবাড়ী এলাকার সুমঙ্গল চন্দ্র দের ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনন্দপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক পরিতোষ ঘটনাস্থলেই মারা যান। 
পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পিকআপে আটকে থাকা পরিতোষের মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে। কিন্তু গাড়িটি পাওয়া যায়নি।’

নিখোঁজের ৩ দিন পর পুকুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি, সচল হয়নি আপলাইন

শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ

পদত্যাগ বর্তমান সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত আবদুল্লাহ

রাশিয়া থেকে বোনের ফোনে বার্তা, ‘সাগর আর নেই’, ৪-৫ মাস ধরে নিখোঁজ কুমিল্লার তরুণ

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া