হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগরে প্রশাসনের উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বাংগরা বাজার থানা এলাকার আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

মুরাদনগর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশের দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ২৫ শতক সরকারি হালট ভূমি দখলমুক্ত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান জানান, গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে বৈলঘর মৌজায় উদ্ধার করা জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখার বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার