হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

আদালতে উপস্থিত দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার বুড়িচং উপজেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ময়নাল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) বদিউল আলম সুজন।

আদালত সূত্রে জানা যায়, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উপস্থাপিত প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে একই গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর মরদেহ গোপন করতে পলিথিনে মুড়িয়ে টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।

তদন্তে আরও জানা যায়, আসামিদের সঙ্গে ভুক্তভোগীর পরিবারের পূর্ব থেকে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও মনোমালিন্য ছিল।

ঘটনার পর নিহত শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পুলিশ ধর্ষণ ও হত্যার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এঁদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু-কিশোর আইনে বিচারাধীন। অপর আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

ধান পচে গন্ধ বের হচ্ছে, চাষিদের মাথায় হাত

গাছ পড়ে, তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ সংযোগ বিপর্যস্ত

কুমিল্লায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

বৃষ্টিতে ডুবেছে কুমিল্লা নগরী, এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি

কাস্টমস কর্মকর্তা হত্যা: লাশ নিয়ে স্বজনদের আর্তনাদ

কুমিল্লায় টানা তিন দিন সংঘর্ষ, এলাকায় পুলিশ মোতায়েন

মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে বাসচাপায় বাবা নিহত

তনু হত্যা মামলা: তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর

কুমিল্লায় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

রেললাইনে বসে ধূমপান, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু