হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর

চৌদ্দগ্রাম প্রতিনিধি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে এক যাত্রী ছিটকে পড়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ শুক্রবার বিকেলে উপজেলার চান্দুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুর রহমান। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দুল এলাকায় চট্টগ্রামমুখী নগর পরিবহনের বাসটি যাত্রী ওঠানামার জন্য দাঁড়ায়। এ সময় বাসটিকে পেছন থেকে সিডিএম পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে নগর পরিবহনের বাস থেকে একজন ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাসে থাকা আরও দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার দুটি বাসকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

নিখোঁজের ৩ দিন পর পুকুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি, সচল হয়নি আপলাইন

শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ

পদত্যাগ বর্তমান সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত আবদুল্লাহ

রাশিয়া থেকে বোনের ফোনে বার্তা, ‘সাগর আর নেই’, ৪-৫ মাস ধরে নিখোঁজ কুমিল্লার তরুণ

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া