হোম > সারা দেশ > কুমিল্লা

বোনের বাড়িতে বেড়াতে এসে তিতাসে শিশু নিখোঁজ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

নদীতে নিখোঁজ শিশু মারিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় বোনের বাড়িতে বেড়াতে এসে তিতাস নদীতে গোসল করতে নেমে ডুবে মারিয়া আক্তার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীমদ্দি গাংকুল বাড়ির ঘাটে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়।

মারিয়া উপজেলার হুজুরকান্দি গ্রামের মো. আলী নেওয়াজের মেয়ে। তারা নারায়ণগঞ্জে থাকত।

শিশুটির স্বজন মো. আবু কালাম জানান, শুক্রবার শ্রীমদ্দি গাংকুল বাড়িতে বোনজামাই এরশাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে শিশু মারিয়া। শনিবার বেলা ১১টার দিকে মারিয়া তার খালাতো বোনকে নিয়ে বাড়ির পাশের তিতাস নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি।

এ প্রতিবেদন লেখার সময় (বিকেল ৫টা) শিশুটিকে উদ্ধারে ডুবুরি দল পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, ‘শিশু নিখোঁজের খবর পেয়ে তাকে উদ্ধার করতে ডুবুরি দল আনা হয়েছে। এ ব্যাপারে আমাদের বিশেষ নজরদারি রয়েছে।’

দাউদকান্দিতে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পিতৃপরিচয়হীন নবজাতক ৫০ হাজার টাকায় বিক্রি, উদ্ধার করল পুলিশ

একই নারীর সঙ্গে প্রেম, মামা হত্যার দায়ে গ্রেপ্তার ভাগনে

চৌদ্দগ্রামে ধর্ষণ ও নবজাতক বিক্রির অভিযোগ, সমাজের ভয়ে আত্মগোপনে তরুণী

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫, মুচলেকায় মুক্তি ১৩৩ জনের

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ গ্রেপ্তার ১৭

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল, কী বলছে পুলিশ

নিখোঁজের ৩ দিন পর পুকুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ