হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় তিনটি বগি ফেলে ১ কিমি চলে গেল ট্রেন, যাত্রীদের চিৎকারে টের পান চালক

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার নাঙ্গলকোটে আজ বুধবার চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী ট্রেনের পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইঞ্জিনের সঙ্গে থাকা অন্য বগিগুলো নিয়ে ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়। পরে যাত্রীদের চিৎকারে চালক ট্রেনটি থামিয়ে দেন। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ বুধবার (১ এপ্রিল) সকালে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে।

নাঙ্গলকোট রেলস্টেশনের মাস্টার জামাল উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের কাছে হাসানপুর-গুনবতী এলাকায় উদয়ন এক্সপ্রেসের একাংশ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেনের সামনের অংশটি প্রায় এক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর যাত্রীদের চিৎকারে চালক বিষয়টি টের পান এবং দ্রুত ট্রেনটি থামান। পরে ট্রেনে থাকা রেলওয়ে কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘটনার পরপরই একই লাইনে চলাচলকারী একটি ঢাকা-চট্টগ্রামগামী একটি ট্রেন নাঙ্গলকোট স্টেশনে আটকা পড়ে। সাময়িকভাবে চট্টগ্রামমুখী রেল চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত প্রবাসীর বাড়ি ব্রাহ্মণপাড়ায়

কুমিল্লায় চার দুর্ঘটনায় সড়কে ঝরল ৬ প্রাণ

হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লা: অরক্ষিত ১১৬ লেভেল ক্রসিং, পাঁচ বছরে ঝরল ৩৫৫ প্রাণ

কুমিল্লায় বাড়ছে হাম, ঢাকায় চিকিৎসাধীন ৩ শিশুর মৃত্যু

কুমিল্লায় কুপিয়ে ও পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

ডোবায় ডুবে যমজ শিশুর মৃত্যু

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: তদন্তে একাধিক ব্যক্তি ও সংস্থার গাফিলতির প্রমাণ

দেবিদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু