হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে আজ মঙ্গলবার দুপুরে ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও পাশে আরোহীর লাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় মো. সাখাওয়াত হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাখাওয়াত হোসেনের বাড়ি কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ধনেশ্বর এলাকায়। তাঁর স্ত্রীকে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন দাস জানান, মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। মহাসড়কের ডুবাইরচর এলাকায় এলে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়। এ ছাড়া আহত হন তাঁর স্ত্রী। স্থানীয় লোকজন আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চন্দন দাস আরও জানান, খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাখাওয়াতের লাশ ও তাঁর আহত স্ত্রীকে উদ্ধার করে। এ ছাড়া মোটরসাইকেলকে চাপা দেওয়া ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার