হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসের দুলারামপুর বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

হোমনা (উপজেলা) প্রতিনিধি

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের দাবি, অগ্নিকাণ্ডে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

যেসব দোকান পুড়ে গেছে, সেগুলোর মধ্যে রয়েছে মো. হান্নান মিয়ার মুদিদোকান, মো. সুমন মিয়ার মুদিদোকান, মো. বাতেন মিয়ার মুদিদোকান, মনির মিয়া ও ফারুক মিয়ার মুরগির দোকান, আবদুল হালিমের মুরগির দোকান, আবদুল আলিমের মুদিদোকান, ডা. মো. ইউসুফ মিয়ার ফার্মেসি, দিলীপ দাসের আসবাবের দোকান, মো. মোস্তফার হার্ডওয়্যারের দোকান, মো. নুরু মিয়ার মেশিনারি দোকান, মো. মনির হোসেনের মুদিদোকান এবং আলাউদ্দিন মিয়ার হোমিওপ্যাথিক ওষুধের দোকান। সেই সঙ্গে আরও কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, হান্নান মিয়ার মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে হোমনা থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এ সময়ের মধ্যে দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

হোমনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম খান বলেন, ‘দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। তবে টিনের ঘর হওয়ায় এর আগেই ঘরগুলো পুড়ে যায়। শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’

ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

কুমিল্লায় ঈদের প্রধান জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

‘আমার সন্তানটাকে তুমি দেখে রেখো’—আত্মহত্যার আগে স্ত্রীকে বিকাশকর্মীর শেষ মেসেজ

দেবিদ্বারে ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চামড়া সংরক্ষণে ২২ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

খাদ্য উৎপাদনে প্রতিটি ইঞ্চি জমি ও জলাশয় ব্যবহার করা হবে: কৃষিমন্ত্রী

কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ হবে: কুসিক প্রশাসক টিপু

দুই কোটির বেশি শিশু হামের টিকার আওতায় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রাম: মাটি লুটে ঝুঁকিতে মহাসড়ক হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি

নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: সড়ক ও সেতুমন্ত্রী