হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৩ জন নিহত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানার এলখাল গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলো হোসনে আরা বেগম (৬০), তারা মিয়া (৩০) ও রিফাত হোসেন (৮)। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগনে রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎলাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। চিৎকার শুনে নানি হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা ও ভাগনেকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা