হোম > সারা দেশ > কুমিল্লা

পরীক্ষাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থী জানাল যে তার করোনা পজিটিভ

 কুমিল্লা প্রতিনিধি 

বিশেষ ব্যবস্থায় আলাদা কক্ষে পরীক্ষা দিচ্ছে করোনা আক্রান্ত শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী জানায় যে সে করোনাভাইরাসে আক্রান্ত। পরে বিশেষ ব্যবস্থায় ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্র জানায়, বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে আসে এক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে সে নিজের করোনা পজিটিভ রিপোর্ট উপস্থাপন করলে, কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আলাদা কক্ষে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করে।

ওই শিক্ষার্থী চান্দিনা মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী বলে জানা গেছে। তাকে আলাদা কক্ষে বসানোর পাশাপাশি একজন আলাদা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে আমরা আগেই প্রয়োজনীয় সতর্কতা নিয়েছি। আজকের ঘটনার পর আমরা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং তা কক্ষে কক্ষে ঘোষণা করা হয়েছে।

নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: সড়ক ও সেতুমন্ত্রী

তথ্য গোপন করে ১৬ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল তিনি

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

‘বেগমপাড়ায় আমাদের বাড়ি-গাড়ি নেই’— হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণপাড়ায় মৎস্য খামারের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৫

তনুর পোশাক থেকে চতুর্থ ব্যক্তির ডিএনএ শনাক্ত

৭ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না ৭ মাসের সাজিদকে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

৭ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না হামে আক্রান্ত সাজিদকে