হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। হোমনা ও তিতাসের সব কেন্দ্র মিলিয়ে ধানের শীষের প্রার্থীর প্রাপ্ত ভোট ৭৫ হাজার ৯৯৩টি, দাঁড়িপাল্লার প্রার্থীর ভোট ৪৯ হাজার ৫৯৬টি এবং তালার প্রার্থীর ভোট ৬১ হাজার ৫১৭টি।
ধানের শীষ প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা বাকি রয়েছে। উভয় উপজেলায় পোস্টাল ভোট মিলিয়ে মোট ৭ হাজার ভোট রয়েছে। তবে পোস্টাল ভোট বাদ দিলেও ধানের শীষ প্রার্থীর ব্যবধান যথেষ্ট বড়।