হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে স্থায়ী কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের ভূমি নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় সাব-রেজিস্ট্রি অফিসে এই প্রশিক্ষণ হয়। সেখানে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা এবং জবাবদিহি জোরদার করতে অভ্যন্তরীণ এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম এই প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোমনা সাব-রেজিস্ট্রার মো. সাকিম মজুমদার, গুনবতী সাব-রেজিস্ট্রার মো. আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর দলিল লেখক সমিতির সভাপতি শাহ জাহান মুন্সি, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, মুরাদনগর সাব-রেজিস্ট্রি অফিস সহকারী রাবেয়া বেগম, মুরাদনগর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মতি, আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ রকিবুল শামীমসহ সব দলিল লেখক ও নকলনবিশেরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দলিল লেখক মোবারক হোসেন। পরে মুরাদনগর দলিল লেখক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা