হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ এপ্রিল) বেলা সোয়া একটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সেনানিবাস এলাকায় এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় নিহতরা হলেন জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর গ্রামের আবদুল বাতেন (৩৮) এবং বরুড়া উপজেলার পোমতলা গ্রামের মিজানুর রহমান (৩৫)। 

 এ নিয়ে ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ বেলা সোয়া একটার দিকে কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী নিউ জনতা পরিবহনের একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

ওসি মিজানুর রহমান আরও বলেন, ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং হেলপার পলাতক রয়েছেন। মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক ও মোটরসাইকেল থানায় আনা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা