হোম > সারা দেশ > কুমিল্লা

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 কুমিল্লা প্রতিনিধি 

মহি উদ্দিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনের ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মহি উদ্দিন (৩২) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মহি উদ্দিন বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। পরে তিনি রেললাইনের ওপর অবস্থান নিয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন দ্রুতগতিতে চলে এলে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি। এতে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে লাকসাম স্টেশন অতিক্রম করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ট্রেনেই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়; তবে তার আগেই স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।’

ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

কুমিল্লায় ঈদের প্রধান জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

‘আমার সন্তানটাকে তুমি দেখে রেখো’—আত্মহত্যার আগে স্ত্রীকে বিকাশকর্মীর শেষ মেসেজ

দেবিদ্বারে ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চামড়া সংরক্ষণে ২২ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

খাদ্য উৎপাদনে প্রতিটি ইঞ্চি জমি ও জলাশয় ব্যবহার করা হবে: কৃষিমন্ত্রী

কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ হবে: কুসিক প্রশাসক টিপু

দুই কোটির বেশি শিশু হামের টিকার আওতায় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রাম: মাটি লুটে ঝুঁকিতে মহাসড়ক হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি

নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: সড়ক ও সেতুমন্ত্রী