হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লাবাসী পেলেন প্রথম নারী মেয়র

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন তাহসীন বাহার। ফলে কুমিল্লাবাসী পেতে যাচ্ছে প্রথম নারী মেয়র।

তাহসীন বাহার বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ভোট এবং নুরু উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। 

নির্বাচনে বৈধ ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫। কোনো বাতিল ভোট নেই। ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে গুলি

কুমিল্লায় মাদকাসক্ত ছোট ভাইয়ের পিটুনিতে বড় বোনের মৃত্যু

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকন আটক

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভির ফুটেজ ভাইরাল

কুমিল্লায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ