হোম > সারা দেশ > কুমিল্লা

পরিত্যক্ত কার্টনে থাকা ভ্রূণ টানছিল কুকুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং সদর এলাকায় পরিত্যক্ত একটি কার্টন থেকে ভ্রূণ উদ্ধার করা হয়েছে। দুটি কুকুর কার্টন টানাটানির করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।

আজ মঙ্গলবার দুপুরে সদর এলাকায় সানমুন ডায়াগনস্টিক সেন্টারের সামনে আলহেরা মডার্ন স্কুলসংলগ্ন পেছনের গলি থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গলিতে পরিত্যক্ত একটি ওষুধের কার্টনে থাকা ভ্রূণ নিয়ে টানাটানি করছিল দুটি কুকুর। এ সময় বাজারের ব্যবসায়ীরা কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে ছেঁড়া কার্টনের মধ্য থেকে একটি ভ্রূণ দেখতে পান তাঁরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

ব্যবসায়ী মো. আলী আশরাফ ফাজু জানান, ডায়াগনস্টিক সেন্টারের গলিতে পরিত্যক্ত একটি ওষুধের কার্টন নিয়ে দুটি কুকুর টানাহেঁচড়া করছে। তখন বাজারের ব্যবসায়ীরা কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে ছেঁড়া কার্টনের মধ্যে একটি মৃত ভ্রূণ দেখতে পান। খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে এসে কার্টনে থাকা মৃত ভ্রূণটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন বলেন, ধারণা করা হচ্ছে আশপাশের কোনো হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাত করে ভ্রুণটিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মৃত ভ্রূণটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা