হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান শাহানাজ গ্রেপ্তার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

মোসা. শাহানাজ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান (প্যানেল) মোসা. শাহানাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাঁকে বারপাড়া ইউনিয়নের তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তাঁকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। দীর্ঘ ১১ মাস পর এ বছর জুন মাসের ২৬ তারিখে তাঁর স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ২৮ নম্বর আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। এ মামলার ২৮ নম্বর আসামি হিসেবে তাঁকে রাতে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, একটি হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার শাহানাজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

কুমিল্লায় হোটেলের দেয়াল ধসে প্রাণ গেল বৃদ্ধের

কুমিল্লায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসি ল্যান্ড

আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত প্রবাসীর বাড়ি ব্রাহ্মণপাড়ায়

কুমিল্লায় তিনটি বগি ফেলে ১ কিমি চলে গেল ট্রেন, যাত্রীদের চিৎকারে টের পান চালক

কুমিল্লায় চার দুর্ঘটনায় সড়কে ঝরল ৬ প্রাণ

হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লা: অরক্ষিত ১১৬ লেভেল ক্রসিং, পাঁচ বছরে ঝরল ৩৫৫ প্রাণ

কুমিল্লায় বাড়ছে হাম, ঢাকায় চিকিৎসাধীন ৩ শিশুর মৃত্যু

কুমিল্লায় কুপিয়ে ও পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

ডোবায় ডুবে যমজ শিশুর মৃত্যু