হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা-৮ আসনে জাপার রওশনপন্থী প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার দুপুরে বরুড়া উপজেলা কলেজ রোড এলাকার জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি।

জাপার রওশনপন্থী নুরুল ইসলাম মিলন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি। নির্বাচনে তিনি ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এবারের নির্বাচনে ওই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন ইরফান বিন তোরাব আলী।

সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মিলন বরুড়ায় নির্বাচনে অনুকূল পরিবেশ নেই বলে অভিযোগ করেন।

এ সময় উপজস্থিত ছিলেন বরুড়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. আবদুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ভূঁইয়া, জাতীয় পার্টির নেতা আবু ইউসুফ মানিক, রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার